মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,২৪৫
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যাক্তি আল্লাহর রাস্তায় জোড়া বস্তু দান করবে তাকে জান্নাতের প্রত্যেক দরজা থেকে দ্বার রক্ষকগণ আহবান করবে, হে অমুক! তুমি এদিকে এসো। তখন আবূ বকর (রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ! তবে তো তার কোন ধ্বংস নেই। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অবশ্যই আশা করি তুমি ও তাঁদের একজন হবে।