Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,২৬৫

প্রায় ১ মিনিট · ৭৭ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঐ ব্যাক্তি মিসকীন নয় যে মানুষের মধ্যে ঘোরাফেরা করে এবং দু’এক লুকমা (খাদ্য) অথবা দু’ একটি খেজুর পেয়ে ফিরে যায়। সাহাবাগণ প্রশ্ন করলেন, ইয়া রাসুলাল্লাহ! তাহলে মিসকীন কে? তিনি বললেন, প্রকৃত মিসকীন সেই যে অতটুকু মালের অধিকারী নয় যা তাকে অভাবমুক্ত করতে পারে এবং তার অবস্থাও বুঝা যায় না, যাতে তাকে সাদাকা প্রদান করা হবে; আর সে লোকের কাছে চায় না।

ছবি বানান