Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,২৭৭

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর (রাঃ) কে কিছু দান করলেন। উমর (রাঃ) তাকে বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমার চেয়ে যে অধিক মুখাপেক্ষী, এটি তাকে দান করুন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এটি গ্রহণ কর ও সঞ্চয় কর কিংবা দান কর। সাওয়াল ও লালসা ব্যতীত যে মাল তোমার কাছে আসে তুমি তা গ্রহণ কর। আর যে মাল এভাবে আসে না তুমি নিজে তার পেছনে লেগো না। সালিম (রহঃ) বলেন, এ কারণেই ইবনু উমর (রাঃ) কারো নিকট কোন কিছু সাওয়াল করতেন না এবং তাঁকে কোনবস্তু (উপঢৌকন) দেয়া হলে, তা ফিরিয়েও দিতেন না।

ছবি বানান