মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,২৭৯
তিনি বলেন, উমর ইবনুল খাত্তাব (রাঃ) আমাকে সাদাকা উসূলকারী নিযুক্ত করেন। যখন আমি কাজ সমাধা করে সাদাকার মালামাল তাঁর নিকট অর্পণ করলাম, তখন তিনি আমাকে আমার পারিশ্রমিক দেওয়ার নির্দেশ দিলেন। আমি বললাম, আমি তো আল্লাহর ওয়াস্তে কাজ করেছি। আমার পারিশ্রমিক তো আল্লাহর নিকটই আছে। বললেন, তোমাকে যা দেওয়া হায়ছে তা তুমি গ্রহণ কর। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ও আমি উসূলকারীরূপে কাজ করেছি। তিনি আমাকে উসূলকারী নিয়োগ করেছিলেন। আামিও তোমার মত বলেছিলাম। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, যদি সাওয়াল ছাড়া তোমাকে কিছু দেওয়া হয় তবে তা খাও এবং সাদাকা কর।