Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৩২৮

প্রায় ১ মিনিট · ১৩৭ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোক সম্পর্কে আলোচনা করলেন যারা তাঁর উম্মাতের মাঝেই সৃষ্টি হবে। তারা আবির্ভুত হবে ঐ সময় যখন মানুষের মধ্যে বিরোধ দেখা দিবে। তাদের নিদর্শন এই যে, তাদের মাথা মুন্ডান থাকবে। তারা সৃষ্টির নিকৃষ্ট বা সর্বাধিক নিকৃষ্ট লোক হবে। তাদেরকে দু’দলের এমন দলটি হত্যা করবে যারা সত্যের দিকে অধিক নিকটবর্তী। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটি উপমা বর্ণনা করলেন অথবা বললেন, এক ব্যাক্তি লক্ষ্যস্থল নিরুপন করে তীর নিক্ষেপ করে। এরপর তার ফলা পরীক্ষা করে দেখে কিন্তু এতে বিন্দুমাত্র রক্তও সে দেখতে পায় না। এরপর এর নাযীহ পরীক্ষা করে দেখে, এতেও বিন্দুমাত্র রক্ত সে দেখে না। তারপর সে এর ফুক পরীক্ষা করে দেখে কিন্তু এতেও সে বিন্দুমাত্র কোন কিছু দেখতে পায় না। বর্ণনাকারী আবূ সাঈদ (রাঃ) বলেন, হে ইরাকবাসী! তোমরা তাদেরকে হত্যা করেছ।

ছবি বানান