Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৩৩৬

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

তিনি খারেজী সম্প্রদায় সম্পর্কে আলোচনা করলেন এবং বললেন, এদের মধ্য এক ব্যাক্তি এমন হবে যার হস্থদ্বয় খাটো হবে। তোমরা ঔদ্ধত প্রদর্শন না করলে, আল্লাহ তায়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যবানীতে তাদেরকে যারা হত্যা করবে তাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা আমি তোমাদেরকে বলে দিতে পারি। বর্ণনাকারী বলেন, আমি তাঁকে বললাম, আপনি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছো কি? তিনি বললেন, হ্যাঁ, আমি শুনেছি, এ কা’বা গৃহের মালিকের শপথ, এ কা’বা গৃহের মালিকের শপথ, এ কা’বা গৃহের মালিকের শপথ।

ছবি বানান