মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৩৪৪
উবায়দুল্লাহ ইবনু মু’আয আম্বারি (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, হাসান ইবনু আলী (রাঃ) সাদাকার একটি খেজুর হাতে নিয়ে তা মুখে দিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’কাখ-কাখ’, ধ্বনি দ্বারা ইংগিত করে বললেন, এ ফেলে দাও। তুমি কি জাননা আমরা সাদাকা খাই না?