Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৩৫৪

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

কুতায়বা ইবনু সাঈদ ও মুহাম্মাদ ইবনু রুমহ (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী জুওয়রিয়্যা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর গৃহে প্রবেশ করে বললেন, কিছু খাবার আছে কি? তিনি বললেন, না। আল্লাহর কসম! হে আল্লাহর রাসুল! আমার নিকট কোন খাবার নেই। তবে বকরীর কিছু হাড়গোড় আছে যা আমার আযাদকৃত দাসীকে সাদাকা হিসাবে দেয়া হয়েছিল। একথা শুনে তিনি বললেন, তা আমার নিকট আন। বস্তুত সাদাকা তার আপন স্থানে পৌঁছে গিয়েছে।

ছবি বানান