মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৩৬১
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট সাদাকার একটি বকরী পাঠালেন। আমি তা থেকে কিছু অংশ আয়িশা (রাঃ) এর নিকট পাঠিয়ে দিলাম। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়িশা (রাঃ) এর নিকট আসলেন তখন জিজ্ঞাসা তোমার নিকট কোন কিছু আছে কি? তিনি বললেন, না কোন কিছুই নেই। তবে নূসায়বা আমাদের জন্য বকরীর যে গোশত পাঠিয়েছেন যা আপনি তাকে দিয়েছিলেন তা আছে, তখন তিনি বললেন, বস্তুতঃ সাদাকা তার স্থানে পৌঁছে গেছে।