মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৩৬৩
তিনি বলেন, যখন কোন কাওম তাদের সাদাকা নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসত তখন তিনি বলতেন, হে আল্লাহ! তাদের প্রতি করুণা বর্ষণ করুন। একদা আবূ আওফা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তার সাদাকা নিয়ে আসলে তিনি বললেন, হে আল্লাহ! আবূ আওফার পরিবারের প্রতি রহমত বর্ষণ করুন।