Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২৩৮

প্রায় ১ মিনিট · ১২০ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা’আলার পক্ষ থেকে হাদীসে কুদসীতে বলেনঃ আল্লাহ তা’আলা সমুদয় সৎ ও অসৎ কর্মের হিসাব লেখেন। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে আরও বিস্তূত করে বলেনঃ সুতরাং যে ব্যাক্তি নেক কাজের ইচ্ছা গ্রহণ করেছে অথচ তা সম্পাদন করে নি আল্লাহ তা’আলা এর বিনিময়ে তার জন্য একটি পূর্ণাঙ্গ সাওয়াব লিখে দেন। তার ইচ্ছার পর কাজে পরিণত করলে আল্লাহ তায়ালা এর বিনিময়ে দশ থেকে সাতশ গুন পর্যন্ত সাওয়াব লিখে দেন। পক্ষান্তরে যদি কোন মন্দ কর্মের অভিপ্রায় করে এবং তা কাজে পরিণত না করে তবে আল্লাহ তা’আলা তার বিনিময়ে একটি পূর্ণাঙ্গ সাওয়াব লিখে দেন। আর অভিপ্রায়ের পর তা সম্পাদন করে ফেললে তিনি একটি মাত্র গুনাহ লেখেন।

ছবি বানান