মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৩৮১
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস ঊনত্রিশ দিনেও হয়ে থাকে। এ সময় বর্ণনাকারী শু’বা (রহঃ) তাঁর উভয় হাত দ্বারা তিনবার ইংগিত করলেন এবং তৃতীয়বার একটি বৃদ্ধাঙ্গুল গুটিয়ে রাখলেন। উকবা বলেন, আমার মনে হয় তিনি বলেছেন, মাস ত্রিশ দিনে হয়ে থাকে। এ সময় তিনি তাঁর উভয় হাত তিনবার উত্তোলন করে ইংগিত করলেন।