মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৩৯৪
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরিবারের কিছু সংখ্যক লোকের নিকট এক মাস পর্যন্ত যাবেন না বলে শপথ করলেন। এরপর যখন ঊনত্রিশ দিন অতিবাহিত হয়ে গেল, তখন তিনি সকাল বা বিকালে তাদের নিকট আগমণ করলেন। তখন তাকে বলা হল, হে আল্লাহর নবী! আপনি তো একমাস পর্যন্ত আমাদের নিকট আসবেন না বলে শপথ করেছিলেন। তিনি বললেন, মাস ঊনত্রিশ দিনেও হয়ে থাকে।