Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৪০৬

প্রায় ১ মিনিট · ১০৯ শব্দ

তিনি বলেন, যখনوَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ ’তোমরা পানাহার কর যতক্ষন কালো রশ্মি হতে সাদা রশ্মি পরিস্ফুট না হয় অর্থাৎ (ঊষার শুভ্র রেখা) সুস্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়’ নাযিল হল, তখন লোকেরা সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করতে চাইলে প্রত্যেকেই দু’ পায়ে কালো ও সাদা সূতা বেঁধে নিত এবং সাদা ও কালো বর্ণ সূস্পষ্টরূপে প্রতিভাত না হওয়া পর্যন্ত পানাহার করতে থাকত। এরপর আল্লাহ্‌ তা’আলা مِنَ الْفَجْرِ বাক্যটি নাযিল করলেন। তখন সকলেই জানতে পারল যে, সাদা ও কালো রেখার অর্থ হল, রাত (এর অন্ধকার) ও দিন (এর আলো)।

ছবি বানান