মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৪১২
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিলালের আযান বা আহবান যেন তোমাদের কাউকে সেহরী থেকে বিরত না রাখে। কেননা সে তো আযান দেয় বা আহবান করে যেন, মুসল্লী লোকেরা বাড়ি ফিরে যায় এবং ঘুমন্ত লোকেরা জাগ্রত হয়। এরপর তিনি হাত উত্তোলন করত আঙ্গুলসমূহ মিলিয়ে রেখে বললেন, ফজরের সময় এরূপ নয়। তারপর আঙ্গুলগুলো প্রশস্ত করে বললেন, যতক্ষন না এরূপ হবে।