Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৪৩০

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

তিনি বলেন রমযান মাসে কোন এক সফরে আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী ছিলাম। সূর্য ডুবে গেলে তিনি বললেন হে অমূক! অবতরণ কর এবং আমাদের জন্য ছাতু গুলিয়ে আন। সে বলল ইয়া রাসুলাল্লাহ! এখনো দিন রয়ে গেছে। পুনরায় তিনি বললেন। অবতরণ কর এবং আমাদের জন্য ছাতু গুলিয়ে আন। তখন সে অবতরণ করল এবং ছাতু গুলিয়ে তাঁর নিকট পেশ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পান করলেন। এবং হাত দ্বারা ইংগিত করে বললেন, সূর্য যখন এদিক থেকে অদৃশ্য হয়ে যাবে এবং রাত্র যখন এদিক থেকে ঘনিয়ে আসবে তখন সিয়াম পালনকারী ইফতার করবে।

ছবি বানান