মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৪৫০
তিনি বলেন, আমি ও মাসরুক (রহঃ) আয়িশা (রাঃ) এর নিকট গেলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম যে, সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) এর অবস্থায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাঁর স্ত্রীদেরকে স্পর্শ করতেন? তিনি বললেন, হ্যাঁ করতেন। তবে তিনি তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে তোমাদের সকলের চেয়ে অধিক ক্ষমতাসম্পন্ন ছিলেন অথবা বললেন, তোমাদের মধ্যে কে এমন আছে যে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম? এ ব্যাপারে আবূ আসিম সন্দেহ প্রকাশ করেছেন।