Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৪৭৪

প্রায় ২ মিনিট · ১৫৫ শব্দ

তিনি বলেন, এক ব্যাক্তি রমযান মাসে মসজিদের মধ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসুল! আমি তো জ্বলে গিয়েছি, আমি তো জ্বলে গিয়েছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কি হয়েছে তার? সে বলল আমি আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তিনি বললেন, তাহলে সদকা কর। সে বলল, আল্লাহর শপথ! হে আল্লাহর নবী! আমার কিছুই নেই এবং এ ব্যাপারে আমি সক্ষম নই। তিনি বললেন, বস। সে বসল। লোকটি বসা থাকতেই এক ব্যাক্তি গাধা হাঁকিয়ে আসল। এর উপর ছিল খাদ্য। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঐ অগ্নিদগ্ধ লোকটি কোথায় যে কিছুক্ষণ আগে এসেছিল? লোকটি দাঁড়াল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো সদকা করে দাও। সে বলল, হে আল্লাহর রাসুল! আমাদের ছাড়া অন্য লোকদেরকে সদকা করে দিব? আল্লাহর শপথ আমরা অত্যন্ত ক্ষুধার্ত, আমাদের কিছুই নেই। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এগুলো তোমরা খেয়ে ফেল।

ছবি বানান