মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৪৭৭
মুহাম্মদ ইবনু রাফি (রহঃ) ... যুহরি (রহঃ) থেকে এ সনদের সাথে বর্ণনা করেছেন। যুহরী (রহঃ) বলেন, (সফরে) সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন না করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বশেষ কাজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষোক্ত কাজকেই গ্রহণ করা হতো। তিনি বলেন, রমযানের তের দিন অতিবাহিত হবার পর ভোরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা প্রবেশ করেন।