মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৪৭৯
তিনি বলেন, এক সময় রমযান মাসে সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম)রত অবস্থায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হলেন। যখন তিনি উসফান নামক স্থানে পৌছলেন তখন তিনি পানি ভর্তি একটি পাত্র আনার জন্য বললেন এবং লোকদেরকে দেখাবার জন্য দিনেই তা পান করে সাওম ভেঙ্গে ফেললেন এবং এ অবস্থায় তিনি মক্কা প্রবেশ করলেন। ইবনু আব্বাস (রাঃ) বলেন যেহেতু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সফরে কখনো) সাওম পালন করেছেন আবার কখনো ইফতার করেছেন তাই কেউ ইচ্ছা করলে সাওম পালন করতে পারে আবার কেউ ইচ্ছা করলে সাওম পালন ছেড়েও দিতে পারে।