মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৪৮১
মক্কা বিজয়ের বছর রমযান মাসে সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম)রত অবস্থায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে বের হলেন। এরপর যখন তিনি কুরাউল গামীম নামক স্থানে পৌছলেন তখন লোকেরাও সাওমরত ছিল। এরপর তিনি একটি পানির পাত্র চাইলেন। এমনকি লোকেরা তার দিকে তাকাতে লাগল। এরপর তিনি পানি পান করলেন। তখন তাঁকে বলা হল কতিপয় লোক সাওমরত রয়েছে। তিনি বললেন তারা অবাধ্য, তারা অবাধ্য।