মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৪৯০
সাঈদ ইবনু আমর আশ’আসী, সাহল ইবনু উসমান সুওয়ায়দ ইবনু সাঈদ ও হুসায়ন ইবনু হুরায়স (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) ও জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিত। তারা উভয়ে বলেন,আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সফর করেছিলাম এমতাবস্থায় সাওম পালনকারী সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করেছেন এবং সাওম যারা ছাড়তে চেয়েছেন তারা ছেড়ে দিয়েছেন কিন্তু এতে কেউ একে অন্যের প্রতি দোষারোপ করেননি।