মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৪৯৪
তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে ছিলেন। তখন কেউ কেউ সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করলেন আবার কেউ কেউ সাওম ছেড়ে দিলেন। এরপর যারা সাওম ছেড়ে দিয়েছিলেন তারা শক্তিমত্তার সাথে কাজ করলেন এবং সাওম পালনকারী ব্যাক্তিগণ কাজে দুর্বল হয়ে পড়লেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আজ সাওম পরিত্যাগকারীরা নেকী অর্জন করে নিল।