মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৫০২
আবূ দারদা (রাঃ) বলেছেন যে, প্রচণ্ড গরমের দিনে কোন এক সফরে আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। গরম এত প্রচণ্ড ছিল যে, লোকেরা নিজ নিজ হাত মাথার উপর রেখে দিয়েছিল। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবূদল্লাহ ইবনু রাওয়াহ (রাঃ) ব্যাতিত আমাদের মাঝে কেউই সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালনকারী ছিল না।