মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৫০৮
তিনি বলেন, কুরায়শরা জাহিলী যুগে আশূরার দিন সিয়াম পালন করত। রাসুল্ললাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ দিন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করতেন। যখন তিনি মদিনায় হিজরত করলেন, তখনও তিনি আশূরার সাওম পালন করেছেন এবং লোকদেরকে তা পালন করার নির্দেশ দিয়েছেন। এরপর যখন রমযানের সিয়ামকে ফরয করা হল, তখন যার ইচ্ছা সে আশূরা (আশুরা/আসুরা/আসূরা) সাওম পালন করত আর যার ইচ্ছা সে তা ছেড়ে দিত।