মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৫১৩
জাহিলী যুগে লোকেরা আশূরা (আশুরা/আসুরা/আসূরা)র দিন সিয়াম পালন করত। রমযানের সিয়াম ফরয হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এদিন সিয়াম পালন করেছেন এবং মুসলিমগণও। যখন রমযানের সিয়াম ফরয হল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশূরার দিন আল্লাহর দিনসমূহের একটি দিন। সুতরাং যার ইচ্ছা সে এ দিন সিয়াম পালন করবে, আর যার ইচ্ছা সে তা ছেড়ে দেবে।