মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৫১৯
তিনি বলেন, আশ’আস ইবনু কায়স (রহঃ) আবদুল্লাহ (রাঃ) এর নিকট গেলেন। তখন তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। তিনি বললেন, হে আবূ মুহাম্মদ! তুমি খাবারের জন্য কাছে এসো। তিনি বললেন, আজ কি আশূরার দিন নয়? তিনি বললেন, তুমি কি জানো আশূরা (আশুরা/আসুরা/আসূরা) দিবস কি? আশ’আস (রহঃ) বললেন, সে আবার কি? তিনি বললেন, রমযানের সিয়াম ফরয হওয়ার পূর্বে এ দিনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। যখন রমযানের সিয়াম ফরয হল তখন তা ছেড়ে দেয়া হ’ল। রাবী আবূ কুরায়ব (রহঃ) تُرِكَ এর স্থলে تَرَكَهُ বলেছেন।