মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৫৩৩
তিনি বলেন, ইবনু আব্বাস (রাঃ) কে আশূরা (আশুরা/আসুরা/আসূরা)র দিনে সিয়াম পালন করা সম্পর্কে জিজ্ঞাসা করার পর তিনি বললেন, এ দিন ব্যতীত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনকে অন্য দিনের তূলনায় উত্তম মনে করে সেদিনে সিয়াম পালন করেছেন বলে-আমার জানা নেই। অনুরূপভাবে রমযান ব্যতীত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসকে অন্য মাসের তুলনায় শ্রেষ্ঠ মনে করে সিয়াম পালন করেছেন বলেও আমার জানা নেই।