মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৫৩৫
তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ) এর কাছে পৌছলাম। এ সময় তিনি যমযমের কাছে চাদর বিছানো অবস্থায় বসা ছিলেন। তখন আমি তাঁকে বললাম, আমাকে আশূরা (আশুরা/আসুরা/আসূরা) দিবসের সিয়াম পালন সম্পর্কে সংবাদ দিন। উত্তরে তিনি বললেন, মুহাররম! মাসের চাঁদ দেখার পর তুমি এর তারিখগুলো শুণে রাখবে। এরপর নবম তারিখে সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) অবস্থায় তোমার যেন ভোর হয়। তখন আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেদিন সিয়াম পালন করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ, করেছেন।