Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৫৪১

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

তিনি বলেন আমি রুবায়্যি বিনত মুয়াওবিয (রাঃ) থেকে আশূরা (আশুরা/আসুরা/আসূরা)র দিন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করা সম্পর্কে জিজ্ঞেসা করলে তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের জনপদে তার দূতগণকে প্রেরণ করলেন। এরপর বিশর (রহঃ) এর অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। তবে এ হাদীসের মধ্যে অতিরিক্ত আছে যে, আমরা তাদের জন্য পশমের খেলনা তৈরি করতাম এবং আমরা তা আমাদের সাথে নিয়ে যেতাম। তারা যখন আমাদের কাছে খাবার চাইত তখন তাদেরকে আমরা সে খেলনা প্রদন করতাম। তারা এ নিয়ে খেলাধুলা করত। এমনিভাবে তারা তাদের সাওম পূর্ণ করত।

ছবি বানান