Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৫৪৪

প্রায় ১ মিনিট · ৮০ শব্দ

তিনি বলেন, আমি আবূ সাঈদ (রাঃ) থেকে একটি হাদীস শ্রবণ করেছি। হাদীসটি আমার কাছে খুবই ভাল লেগেছে। তখন আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি এ হাদীস শুনেছেন কি? তিনি বললেন, যে কথা আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনিনি এমন কথা তাঁর দিকে সম্বোধন করে আমি বলতে পারি কি? আমি শুনেছি তিনি বলেছেন, দু’দিন সিয়াম পালন করা শুদ্ধ নয়ঃ ঈদূল আযহার দিন এবং ঈদুল ফিতরের দিন।

ছবি বানান