মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৫৪৬
তিনি বলেন, এক ব্যাক্তি ইবনু উমর (রাঃ) এর নিকট এসে বললেন, আমি এক দিন সিয়াম পালন করার মান্নত করেছিলাম। ঘটনাক্রমে তা ঈদুল আযহা বা ঈদুল ফিতরের দিন হয়ে গেছে। তখন তিনি বললেন, আল্লাহ তা’আলা মান্নত পূরা করার নির্দেশ দিয়েছেন এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দিন সিয়াম পালন করতে নিষেধ করেছেন।