মু
মুসলিম শরীফ - হাদীস নং ২৫৫
তিঁনি বলেন, যে ব্যাক্তি মিথ্যা কসমের মাধ্যমে কোন সম্পদ গ্রাস করে, এমন অবস্থায় আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ ঘটবে যে, তার প্রতি ক্রোধান্বিত থাকবেন। পরে বর্ণনাকারী আ’মাশ বর্ণিত হাদীসের অনুরুপ বর্ণনা করেন। তবে তিনি (ইয়ামনের ভূমির স্থলে) বলেন, জনৈক ব্যাক্তির সাথে আমার একটি কুপ নিয়ে বিরোধ ছিল। আমরা এর মীমাংসার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত হই। তখন তিনি বললেনঃ তোমার দু-জন সাক্ষী লাগবে অথবা বিবাদী থেকে কসম নেওয়া হবে।