Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৫৬৫

প্রায় ১ মিনিট · ১১৪ শব্দ

জনৈক ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেনঃ হে আল্লাহর রাসুল! আমার মা মুত্যৃবরণ করেছেন। তার উপর রয়েছে এক মাসের সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) এর কাযা। আমি তার পক্ষ হতে এ সাওমের কাযা আদায় করতে পারি কি? তিনি বললেন যদি তোমার মায়ের উপর কোন ঋন থাকত তাহলে তুমি তা পরিশোধ করতে কি? তিনি বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। তিনি বললেনঃ তাহলে আল্লাহর ঋণ পরিশোধের অধিক হকদার। সুলায়মান (রহঃ) বলেন, হাকাম ও সালামা ইবনু কুহায়ল উভয়ের বলেছেন, যখন মুসলিম (রহঃ) হাদীসটি বর্ণনা করেছিলেন তখন আমরা সকলে সেখানে উপস্থিত ছিলাম। তারা বললেন, আমরা ঐ হাদীসটি মুজাহিদ (রহঃ) কে ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করতে শুনেছি।

ছবি বানান