Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৫৬৮

প্রায় ১ মিনিট · ১১৮ শব্দ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বসা ছিলাম। এমতাবস্থায় জনৈকা মহিলা এসে বললেন! আমি আমার মায়ের জন্য একটি দাসী সদকা করেছিলাম। তিনি মৃত্যুবরণ করেছেন। একথা শুনে তিনি বললেন, তুমি তো তোমার সওয়াব পেয়ে গিয়েছ। তবে উত্তরাধিকার তোমার নিকট তা ফিরিয়ে দিয়েছে। তখন ঐ মহিলা বললেন, হে আল্লাহর রাসুল! তার উপর এক মাসের সাওমের কাযা রয়েছে। আমি তার পক্ষ হতে ঐ সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) আদায় করতে পারি কি? তিনি বললেন, তুমি তার পক্ষ হতে সাওম পালন কর। অতঃপর মহিলা বললেন, তিনি তো তখনও হাজ্জও আদায় করেননি আমি তার পক্ষ হতে হাজ্জ (হজ্জ) আদায় করতে পারি কি? তিনি বললেন, তুমি তার পক্ষ হতে হাজ্জ (হজ্জ) আদায় কর।

ছবি বানান