Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৫৭৭

প্রায় ১ মিনিট · ১৩০ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইরশাদ করেন, আদম সন্তানের যাবতীয় আমল তার নিজের জন্য কিন্তু সিয়াম, তা আমারই জন্য। আমিই এর প্রতিদান দেব। সিয়াম হল ঢাল। তোমাদের কারো সিয়াম পালনের দিন সে যেন স্ত্রীর সাথে উপগত হয় এবং শোরগোল না করে। যদি কেউ তাকে গালমন্দ করে অথবা কেউ যদি তার সাথে ঝগড়া বিবাদ করে তবে সে যেন বলে আমি একজন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালনকারী। যার হাতে মুহাম্মাদের প্রাণ, তাঁর শপথ! সিয়াম পালনকারী ব্যাক্তির মুখের গন্ধ কিয়ামতের দিন আল্লাহর নিকট মিশকের সুগন্ধির চেয়েও অধিক উত্তম। সিয়াম সাধনাকারী ব্যাক্তির খুশির বিষয় দুটি, যখন সে ইফতার করলো তখন ইফতার এর কারণে সে আনন্দ লাভ করল এবং যখন সে তার রবের সাথে মিলিত হবে, তখন সে তার সাওমের কারণে আনন্দিত হবে।

ছবি বানান