Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৫৭৯

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

তারা উভয়ে বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) আমারই জন্য এবং আমিই এর প্রতিদান দিব। সাওম পালনকারী ব্যাক্তির খুশির সময় দুটি। যখন ইফতার করবে, তখন খুশি হবে এবং যখন আল্লাহর সাথে সাক্ষাত করবে, তখন খুশি হবে। যার হাতে মুহাম্মাদের প্রাণ, তাঁর শপথ! সাওম পালনকারী ব্যাক্তির মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধির চেয়েও অধিক উত্তম।

ছবি বানান