মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৫৮৮
তিনি বলেন, আমি আয়িশা (রাঃ) এর কাছে জিজ্ঞাসা করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান ব্যতীত অন্য কোন সময়ে পূর্ণ মাস সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করেছেন কি? তিনি বললেনঃ আল্লাহর কসম! রমযান ব্যতীত অন্য সময়ে তিনি পূর্ণ মাস সাওম পালন করেননি, পরিশেষে এভাবেই তিনি ইন্তেকাল করেছেন। আবার কিছু সাওম পালন ব্যতীত তিনি পূর্ণ মাস সাওম ভঙ্গও করেননি।