Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৫৯০

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

তিনি বলেন, আমি আয়িশা (রাঃ) এর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তিনি সাওম পালন করতেন, এমনকি আমরা বলতাম তিনি সাওম পালন করেই যাবেন। আবার তিনি ইফতার অবস্থায় থাকতেন এমনকি আমরা বলাবলি করতাম, তিনি সিয়াম ভংগ করেই চলেছেন (আর সিয়াম পালন করবেন না)। তিনি (আরও) বলেন মদিনায় আগমনের পর থেকে আমি তাঁকে রমযান ব্যতীত পূর্ণ মাস সাওম পালন করতে দেখিনি।

ছবি বানান