মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৫৯২
তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে (নফল) সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করে যেতেন, এমনকি আমবা বলাবলি করতাম, হয়ত তিনি সাওম ছাড়বেন না। আবার কখনও তিনি একাধারে (দীর্ঘদিন) সাওমবিহীন থাকতেন। এমন কি আমরা বলাবলি করতাম, হয়ত তিনি আর সাওম পালন করবেন না। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একমাত্র রমযান মাস ছাড়া কখনও পূর্ণ মাস সাওম পালন করতে দেখিনি। আমি তাকে শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে অধিক সংখ্যক (নফল) সাওম পালন করতেও দেখিনি।