মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৫৯৫
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র রমযান মাস ব্যতীত কখনও পূর্ণমাস সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করেননি। তিনি যখন (নফল) সাওম পালন করতেন তা একাধারে করে যেতেন। এমনকি লোক মনে করত, না, আল্লাহর শপথ! তিনি আর সাওম ছাড়বেন না। আবার কখনও, তিনি সাওম পালন করা হতে বিরত থাকতেন। যাতে লোকেরা মনে করত আল্লাহর শপথ! তিনি হয়ত আর সাওম পালন করবেন না।