মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৫৯৭
আবূ বকর ইবনু আবূ শায়বা ও ইবনু নুমায়র (রহঃ) ... উসমান ইবনু হাকীম আনসারী (রহঃ) বলেন আমি সাঈদ ইবনু জুবায়র (রাঃ) এর কাছে রজব মাসে সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন সেটা রজব মাস। তিনি উত্তরে বললেনঃ আমি আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) কে বলতে শুনেছি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম পালন করে যেতেন- এমনকি আমরা মনে করতাম তিনি হয়ত আর সাওম ছাড়বেন না। আবার কখনও তিনি সাওম থেকে বিরত থাকতেন-- এমনকি আমরা মনে করতাম, তিনি হয়ত আর সাওম পালন করবেন না।