মু
মুসলিম শরীফ - হাদীস নং ২৬০
তিনি বলেন, আবদুল্লাহ ইবনু আমর ও আমবাসা ইবনু আবূ সুফিয়ানের মধ্যে কিছু সম্পদ নিয়ে বিবাদ দেখা দেয়। আর তারা উভয়ে লড়াইয়ের জন্য উদ্যত হয়ে পড়ে। তখন খালিদ ইবনু আস আবদুল্লাহ ইবনু আমরের কাছে গেলেন এবং বোঝাতে চেষ্টা করলেন। তখন আবদুল্লাহ ইবনু আমর বললেন, তুমি কি জানো না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদ। মুহাম্মাদ ইবনু হাতিম ও আহমাদ ইবনু উসমান নাওফালী (রহঃ) ... ইবনু জুরায়জ (রহঃ) থেকে উল্লেখিত সনদে অনুরূপ রেওয়ায়াত করেছেন।