মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৬০৭
তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবদুল্লাহ ইবনু আমর! তুমি তো একাধারে সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করে যাচ্ছ। সারা রাত ইবাদতে দাঁড়িয়ে থাক। তুমি এরূপ করলে-তাহতে তোমার-চোখ ক্ষতিগ্রস্ত হবে এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে। যে ব্যাক্তি সর্বদা সাওম পালন করল, সে মূলত সাওম পালন করল না। মাসে তিন দিন সাওম পালন কর। পূর্ণ মাস সাওম পালনের সমতুল্য। আমি বললাম, আমি এর চেয়েও বেশি সামর্থ্য রাখি। তিনি বললেন, দাঊদ (আলাইহিস সালাম) এর ন্যায় সাওম পালন কর। তিনি একদিন সাওম পালন করতেন এবং একদিন ছেড়ে দিতেন এবং পলায়ন করতেন না যখন তিনি শত্রুর সম্মুর্খীন হতেন।