Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৬৪৯

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

মুহাম্মাদ ইবনু মূসান্না (রহঃ) ... উবাই ইবনু কা’ব (রাঃ) কদরের রাত সম্পর্কে বলেন, আল্লাহর শপথ! কদরের রাত সম্পর্কে আমি খুব ভাল করেই জানি। শু’বা বলেন, আমার জানামতে তা হচ্ছে সেই রাত যে রাতে জেগে ইবাদত করার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন। তা হচ্ছে রমযানের ২৭তম রজনী। 'তা হচ্ছে সেই রাত যে রাতে আমাদেরকে ইবাদত করার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন।' এই বাক্যটুকু সম্পর্কে শু’বা সন্দেহে পতিত হয়েছেন এবং বলেছেন, আমার এক বন্ধু তার শায়খের সুত্রে আমার নিকট ঐ কথা বর্ণনা করেছেন।

ছবি বানান