Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৬৫৬

প্রায় ১ মিনিট · ১২৫ শব্দ

তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার ইচ্ছা করলে ফজরের সালাত আদায়ের পর ইতিকাফের স্থানে প্রবেশ করতেন। একবার তিনি (মসজিদের অভ্যন্তরে) তাবু খাটানোর নির্দেশ দিলেন এবং তদনূযায়ী তা খাটান হল। তিনি রমযানের শেষ দশকে ইতিকাফ করার সংকল্প করলেন। উম্মুল মুমিনীন যয়নব (রাঃ)-ও তাঁর তার খাটিয়ে দেওয়ার নির্দেশ দিলেন এবং তা খাটান হল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপরাপর স্ত্রীগণও নিজ নিজ তাঁবু খাটানোর নির্দেশ দিলেন এবং তা খাটানো হল। ফজরের সালাত শেষে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে তাবুগুলো দেখতে পেলেন এবং বললেন, তোমরা কি পুণ্যার্জনের ইচ্ছা করছ? অতঃপর তিনি তাবুগুলো খুলে ফেলার নির্দেশ দিলেন এবং তা তুলে ফেলা হল। তিনি শেষ রমযানের ইতিকাফ ভংগ করলেন এবং শাওয়াল মাসের প্রথম দশকে এর কাযা করলেন।

ছবি বানান