মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৬৮১
মুহাম্মাদ ইবনু হাতিম ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) কে ইহরাম বাঁধার স্থান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি (রাবীর ধারণায় তিনি এই হাদীস তার সাথে সংযুক্ত করেছেনঃ) মদিনাবাসীদের ইহরাম বাঁধার স্থান যুল-হুলায়ফা, অপর একটি পথ হচ্ছে আল জুহফা, ইরাকবাসীদের মুহাল হচ্ছে যাতু ইরাক, নাজদবাসীদের ইহরাম বাঁধার স্থান হচ্ছে কারন এবং ইয়েমেনবাসীদের ইহরাম বাঁধার স্থান হচ্ছে ইয়ালামলাম।