মু
মুসলিম শরীফ - হাদীস নং ২৬৯
তিনি বলেন, একদিন উমর (রাঃ) বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সম্পর্কে কি ইরশাদ করেছেন এ সম্পর্কে তোমাদের কেউ আমাকে হাদীস বর্ণনা করতে পারবে? তখন হুযায়ফা (রাঃ)-ও সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, আমি পারব ...। এরপর রিবঈ এর সুত্রে বর্ণিত আবূ মালিকের রেওয়ায়েতের অনুরুপ বর্ণনা করেন। তবে বর্ণনাকারী এ হাদীসে এও উল্লেখ করেন যে, হুযায়ফা (রাঃ) বলেছেন, আমি উমর (রাঃ) কে যে হাদীস বর্ণনা করেছি, তা কোন বানোয়াট কথা নয় বরং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তা বর্ণনা করেছি।