মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৭০৩
তিনি বলেন, আমি যেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার সিঁথিতে কস্তূরীর ঔজ্জ্বল্য দেখতে পাচ্ছি, অথচ তিনি তখন ইহরাম অবস্থায় ছিলেন। রাবী খালফের বর্ণনায়, 'তিনি তখন ইহরামাবস্থায় ছিলেন' কথার উল্লেখ নাই। তবে তাঁর বর্ণনায় আছে, “এটা ছিল তাঁর ইহরামের সময়কার সুগন্ধি।”