মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৭১৫
তিনি বলেন, আমি ইবনু উমর (রাঃ) কে বলতে শুনেছিঃ সুগন্ধি ছড়ানো অবস্থায় মুহরিম হওয়া অপেক্ষা দেহে আলকাতরা মাখানো অবস্থায় থাকা আমার নিকট অধিক পছন্দনীয়। রাবী বলেন, এরপর আমি আয়িশা (রাঃ)-এর কাছে গিয়ে তাঁকে ইবনু উমরের উক্তি সম্পর্কে অবহিত করলাম। তখন তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহে খোশবু লাগিয়েছি। এরপর তিনি তাঁর স্ত্রীদের কাছে গেলেন। অতঃপর তিনি ইহরাম অবস্থায় ভোর করলেন।